ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খিরনাল নামক স্থান হতে ১৪ মে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মাদক চোরাচালানের সময় পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের ১টি বাংলাদেশী ট্রাকসহ ২০ কেজি গাঁজা আটক করে। এছাড়াও, ১৪ মে ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ঊনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার আটশত টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় চাউল, শাড়ি, মোবাইল, বাজি, হুইস্কি, গাঁজা এবং বাংলাদেশী মশার কয়েল আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

