ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

Link Copied!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের এই অপারেশন হয়।‌ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ভালো আছে। এখন ওনাকে কেবিনে দেওয়া হয়েছে।এর আগে চোখের জরুরি চিকিৎসার জন্য সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।