ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেপ্তার

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।