ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় চিয়া সিড বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে চিয়া সিড ও কিনোয়া ফসল উৎপাদন ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে আমাল ফাউন্ডেশনের আয়োজনে ও লজিক প্রকল্পের বাস্তবায়নে উপজেলা সদর রায়েন্দা অগ্রদূত ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের মনিটরিং অফিসার টিএম সেলিম, ইউথ এনগেজমেন্ট অফিসার শাকিলা ইসলাম,শরণখোলা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার মো: আব্দুল হামিদ, আমাল ফাউন্ডেশনের চিরনজিত দাস,লজিক প্রকল্পের আব্দুর রাজ্জাক প্রমূখ। সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার চারটি ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।