ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নিখোঁজ অনিকের খোঁজ পেতে পিতার থানায় ডায়েরী

Link Copied!

অনিক দাস (১৪) নিখোঁজের ১২ দিন পার হলেও এখনো বাড়ী ফিরেনি। প্রতিদিন তার মা-বাবা ছেলের বাড়ী ফিরে আসার পথ চেয়ে থেকে অবশেষে থানায় সাধারণ ডায়েরী করেছেন। অনিকের বাবা পরিমল দাস ছেলের মুখ দেখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন দ্বারে দ্বারে খুজে চেলেছেন। খোঁজ খবর নিয়ে জানাযায়, অনিক দাস (১৪) গত ২ মে সকাল অনুমান ১০টা দিকে মণিরামপুর বাজারে আসার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি। সেই থেকে অনিকের বাবা পরিমল আত্মীয়-স্বজনসহ ছেলের বন্ধু মহলের সবখানে খোঁজ নিয়েও ছেলের কোন সন্ধান পাননি। ছেলে হারানোর কষ্টে পিতা-মাতা পাগল প্রায়। গত বুধবার অনিকের বাড়ীতে খোঁজ নিতে গিলে তার বাবা পরিমল হাউ মাউ করে কেঁদে উঠে বলে, আমার ছেলে অনিক এভাবে তার দাদার উপর অভিমান রাগ করে বাড়ী ছেড়ে চলে যাবে বিশ্বাস করতে পারছি না। আপনারা আমার ছেলের সংবাদ ছাপিয়ে ছেলেকে আমাদের বুকে ফিরে দিতে পারেন। অনিক নিখোঁজের বিষয়ে আরো জানতে চাইলে তার মা বলেন, আমার ছেলে অনিক পাড়ার কারোর সাথে ঝগড়া বিপদ করে না। সবার সাথে মিলে মিশে খেলা ধূলা করে বেড়ায়। আমার ছেলে কবে ফিরে আসবে বলে অঝোরে কাঁদতে থাকে এবং সকলের কাছে অনুরোধ জানিয়ে তার ছেলেকে কেউ সন্ধান পেলে ০১৭৪৬০১৫৩০৭ নম্বরের যোগাযোগ করার জন্য। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলা আকৃতির, গায়ের রং-ফর্সা, নিখোঁজের সময় তার পরনে ছিল প্যান্ট ও জামা। সন্ধান দাতা তার পিতা পরিমল দাস, সাং-বালিয়াডাঙ্গা খানপুর, মণিরামপুর, যশোর। নিখোঁজ অনিকের সন্ধান পেতে তার পিতা মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৫১৮, তারিখ-১২/০৫/২৫ইং।