ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে চার কোটি টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বুধবার (১৪ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সীমান্তবর্তী ফকিরবাজার স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার কোটি সাতচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।