ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার গাইবান্ধা মোড়ে মঙ্গলবার মাছের গাড়ি উলটে গেলে উপর অংশে থাকা শ্যালো ইঞ্জিনের গরম পানিতে ঝলসে অমল দাস (৪৬) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত অমল দাস পৌর এলাকার ববনপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, অমল দাস তার পাশের এলাকার একটি পুকুর থেকে মাছ কিনে ফিরছিলেন। গাইবান্ধা মোড়ে পৌঁছার পর মাছের গাড়িটি হঠাৎ করে উল্টে গিয়ে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে তার মুখ ও চোখের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ মাছ ব্যবসায়ীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।