ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলায় এগিয়ে চলছে এলজিইডি’র : ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কার্যক্রম

Link Copied!

গ্রামীণ অর্থনীতির বিকাশমান ধারাকে বেগবান করা, ক্ষুদ্র-মাঝারি কল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠা, ক্রমবর্ধমান শ্রমজীবী মানুষের ও গণপরিবহন চলাচল বৃদ্ধির ফলে সড়ক প্রশস্তুকরণ, মান উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য জলবায়ু সহিষ্ণু টেকসই যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সড়কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, স্বল্প ও দীর্ঘ মেয়াদী আত্ম-কর্মসংস্থান সৃষ্টি তথা যোগাযোগ সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিভাগের ১৩ জেলার ৬৮ টি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” (ডিডিআইআরডব্লিউএসপি) প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের মধ্যে রয়েছে উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ ১০০ কিলোমিটার এবং উক্ত সড়ক সমূহে ২৪৩ মিটার ব্রিজ/কালভার্ট নির্মাণ করা। যার প্রাক্কলিত মূল্য ২৩৮ কোটি টাকা, যার মধ্যে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে প্রকল্পের ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি ৭৯ ভাগ ও আর্থিক অগ্রগতি ৭০ ভাগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সাথে নতুন করে যুক্ত হয়েছে দেশের স্বপ্নের বহুমূখি পদ্মা সেতু। বাঙ্গালীর স্বপ্নের পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত হয়ে পদ্মার দক্ষিণ অঞ্চলের বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ ঢাকা বিভাগের পল্লী সড়কে গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে গৃহীত পরিকল্পনার আলোকে ডিডিআইআরডব্লিউএসপি প্রকল্পের মাধ্যমে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলছে। প্রকল্প সূত্র জানায় প্রকল্পের আওতায় গৃহীত অবকাঠামো কার্যক্রম বাস্তবায়িত হলে শিল্প কল-কারখানার পাশাপাশি ঢাকা বিভাগের কৃষি ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হবে। শিল্প কল-কারখানার পাশাপাশি প্রান্তিক জনপদে বহু নতুন আত্ম-কর্মসংস্থানমূলক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠার সুযোগ সৃষ্টি হবে। স্থলপথে ঢাকা বিভাগের আওতাভুক্ত জেলাগুলোর সড়কের সাথে জাতীয় মহাসড়ক ও আন্ত:জেলা সড়ক সংযোগ তৈরি হবে। ডিডিআইআরডব্লিউএসপি প্রকল্পের গৃহীত কার্যক্রম শতভাগ বাস্তবায়িত হলে টেকসই সড়ক যোগাযোগের আওতায় আসবে প্রকল্প এলাকার জনপথ। বৃদ্ধি পাবে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড। প্রান্তিক জনপদের কৃষকরা বহুমুখি যোগাযোগ ব্যবস্থার সুযোগ গ্রহণ করে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করা ও ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য সুবিধাজনক বাজার খুঁজে নিতে পারবেন। যা তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। বিশেষ করে ঢাকা বিভাগের পল্লী অঞ্চলের স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, প্রসূতি‘মা’সহ সমাজের সর্বস্তরের মানুষের জন্য বহুমুখি সেবার দ্বার উম্মোচিত হবে। প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মো: বাবুল আখতার বলেন যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও এলজিইডির মাননীয় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া স্যার এর সঠিক নির্দেশনায় ও প্রকল্প ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তাদের সমন্বয় প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ থাকে যে জনস্বার্থে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় আরো অধিক সংখ্যক উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অন্তর্ভূক্ত করা অপরিহার্য।