ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে চোরের মৃত্যু

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বাদশাহ নামের এক ব্যক্তির বাড়িতে পানির মটর চুরি করতে এসে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে উক্ত চোরের মৃত্যু হয়। মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলি বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চোরের নাম আবদুল মন্নান। তিনি চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার জাফর মিস্ত্রির ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য কপিল উদ্দিন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তারের জড়িয়ে একজন চোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।