ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

Link Copied!

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা মো আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান। কাউনিয়া থানা ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।