ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মে) দুপুরে উপজেলার মির্জানগর সাহেব বাড়ির মাঠ থেকে মাটি কাটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফ নেয়াজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ ফারুক হোসেন সরদার (৩৯) কে ওই জরিমানা করেন। জরিমানা প্রদানকারী চাঁদড়া গ্রামের আবু বকর সিদ্দিক সরদারের ছেলে )। তিনি একজন মাটি ব্যবসায়ী। কেশবপুর ভূমি অফিসের অফিস সহকারি হাদিউজ্জামান জানান, মির্জানগর সাহেব বাড়ির মাঠের পাশে সরকারী কালভার্ট বন্ধ করে কৃষি জমির মাটি কেটে ফসলের ক্ষতি সাধন করে মাটি বিক্রি করছিলেন অভিযুক্ত মোঃ ফারুক হোসেন সরদার। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। অভিযুক্ত মোঃ ফারুক হোসেন সরদারও অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর এধরনের অবৈধ কাজ করবেন না বলে অঙ্গিকার করেন। ভ্রম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফ নেয়াজ অভিযুক্ত মাটি ব্যবসায়ীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ ধারার ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত মোঃ ফারুক হোসেন সরদার আর কখনও কৃষি জমির মাটি কাটবেন না, ফসলের ক্ষতি করবেন না মুচলিকা দেন। এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের অফিস সহকারীসহ পুলিশ ফোর্স।