ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব কনস্টেবল নিহত

Link Copied!

গাইবান্ধার সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক র‌্যাব কনস্টেবল নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় গত রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটর সাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন।