মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম তালুকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ মে) সকালে শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম তালুকদার শিবচর উপজেলা পাঁচ্চর ইউনিয়ন হাজীপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভুক্তভোগি পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রফিকুল ইসলাম তালুকদারের সাথে তার চাচা আমিনুর ইসলাম তালুকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার সকালে নিজ জমিতে কাজ করছিলেন রফিকুল ইসলাম তালুকদার। এ সময় বাঁধা দেয় তার চাচা আমিনুল ইসলাম তালুকদার। তখন চাচার সাথে থাকা শহিদুল ইসলাম তালুকদার, হাসিবুল ইসলামসহ অজ্ঞাত ৫ থেকে ৬ মিলে প্রবাসী যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রফিকুল ইসলাম তালুকদারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। তবে হামলার বিষয় তার চাচা আমিনুর ইসলাম তালুকদারের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

