ঢাকাMonday , 12 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২১ মে থেকে অনলাইনে মিলবে রেলের আগাম টিকিট

Link Copied!

প্রতিবারের মতো এবারের ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২১ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, যা সম্পূর্ণভাবে অনলাইনে পাওয়া যাবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে। ফাহিমুল ইসলাম জানান, ২১ মে মিলবে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট। ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।