ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে গুমের অভিযোগ!

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সেই নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মামলা দাখিল করেছেন। কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে বালাসির পাকার মাথায় মানববন্ধন হয়। কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল বাসেত সরকার, এইচএম সোলায়মান শহীদ, রোকেয়া বেগম, মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমূখ। অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে গুমের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমার ছেলে গুম হয়েছে। মামলা থেকে বাঁচতে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। গুমের অভিযোগ তদন্তকারী ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন মোবাইল ফোনে বলেন, বিষয়টি তদন্ত চলছে।