ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে পুলিশ অভিযানে মাদক সহ আটক-১

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ ঢাকামোড় নামক স্থানে টেম্পু আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানাকে আটক করেন। গত রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে দ্রুত শহরের ঢাকামোড় নামক স্থানে এসআই বুলু মিয়া ও এএসআই কমলাকান্তকে সঙ্গীয় ফোর্স নিয়ে টেম্পু তল্লাশী চালাতে বলেন, এ সময় একটি টেম্পুতে বস্তায় গোপন স্থানে ১০০ বোতল ফেন্সিডিল সহ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের রজব আলীর পুত্র মাসুদ রানাকে গাড়ী সহ আটক করে থানায় আনেন। এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ১ জনকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রনে ফুলবাড়ী থানার পুলিশ সর্বদায় অভিযান অব্যহত রেখেছে।