ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি-পুলিশ

Link Copied!

দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কিছুটা প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক। তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড (বিজিবি) সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কতায় আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে। অন্যদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশের টিম নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তেও টহল দিচ্ছে। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারত। এরইমধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটকও করেছে বিজিবি।