ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে পূর্ব শত্রুতার জেরে মারামারি, নারী আহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে পূর্ব শত্রুতার জের মারামারিতে আহত হয়েছেন একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মমিনা আক্তার (৩৫) নামে এক নারী।শনিবার সন্ধ্যায় নাটঘরের মো. সাগর মিয়া, মো. ইয়াছিন মিয়া গংদের মধ্যে দুলাল মিয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ মারামারি হয় বলে জানা যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, মমিনা আক্তারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়া যাওয়া হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মারামারির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে খবর নিয়েছি।