ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সাথে অভিমান, বিষপানে যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ মে) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে সুমন মিয়া (২৬) গত শুক্রবার গভীর রাতে ঘরে রাখা কীটনাশক পান করে। সে অসুস্থ হয়ে পড়লে তার মা চিৎকার দেয়। এতে এলাকাবাসীরা ছুটে এসে সুমন মিয়াকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যার পর সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। জানা যায়, সুমন মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন তার স্ত্রী বেশ কিছু ছবি সুমনের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। সেই ছবি দেখে সুমন আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীরা ধারণা করছে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হতস্তান্তর করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন।