ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ট্রাক্টরচাপায় যুবক নিহত

Link Copied!

যশোরের বেনাপোলে ট্রাক্টরচাপায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের শ্রমিক। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে পিষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে, তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে। নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান মহাসড়কে দুর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।