ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন

Link Copied!

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেড ক্রস রেড ক্রিসন্ট দিবস উপলক্ষে কেক কাটা এবং এই উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।