ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

‘‘মহানবী (সঃ) কে আল্লাহ তা’য়ালা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সর্বত্র শান্তি ফিরে আসবে।’’ ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার আয়োজিত ২ দিন ব্যাপী সীরত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক নিজামী এ কথা বলেন। ৮ মে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইফার উপ- পরিচালক ফাহমিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সরওয়ার আকবর। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা মোট ২ গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ গ্রুপ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি এবং ‘খ’ গ্রুপ ৯ম থেকে একাদশ শ্রেণি। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।