ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

Link Copied!

তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত প্রতিপাদ্যে সাতক্ষীরায় মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে র‌্যালি শেষে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মুক্ত গণমাধ্যম দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে বিটনিক এবং এ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ,সিএসও হাব এর সভাপতি আনিছুর রহমানসহ অনেকে। আলোচনায় সকলে স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যম দাবি করেন। আলোচনাসভা সঞ্চালনায় করেন ভ‚মিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী কে অঞ্জন কুমার।