ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু উদ্ধার

Link Copied!

পূর্ব সুন্দরবনের জোংড়া টইল ফাঁড়ির আওতাধীন বনাঞ্চলে দুই দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে হরিণ শিকারের বিভিন্ন ধরনের ফাঁদ এবং নিষিদ্ধ কাঁকড়া ধরার একাধিক চারু (চাঁই) উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৭ মে) জোংড়া টইল ফাঁড়ির আওতাধীন আন্দারিয়া খাল সংলগ্ন গভীর বনাঞ্চলে পায়ে হেঁটে অভিযান চালিয়ে হরিণ শিকারে ব্যবহৃত ‘সিটকা ফাঁদ’ ও ‘হাঁটা ফাঁস ফাঁদ’ জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার (৮ মে) একই ফাঁড়ির আওতাধীন অপর একটি বনভূমিতে অভিযান চালিয়ে ‘মালা ফাঁদ’ ও নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু উদ্ধার করা হয়। এই দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করেন জোংড়া টইল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম শামীমের নেতৃত্বাধীন বন বিভাগের একটি বিশেষ টহল দল। বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত সব ফাঁদ ও চারু প্রাথমিক তদন্ত শেষে বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ শিকার ও অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর আগে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকাতেও হরিণ শিকারের ফাঁদ ধ্বংসে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। বন সংরক্ষণ বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।