ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় জলবায়ু সহিষ্ণু বসতঘর পেয়ে আনন্দিত হত দরিদ্র ইউসুফ আলী

Link Copied!

উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অসহায় ও গৃহহীন পরিবারগুলোকে মানবিক সহায়তা দিতে নির্মিত জলবায়ু সহিষ্ণু বসতঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে কয়রার ৯৪টি পরিবার পেয়েছে নিরাপদ ও স্থায়ী আশ্রয়স্থল যা তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়েছে। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের দেওয়া বসতঘর হস্তান্তরের মাধ্যমে এই ঘর নির্মাণ প্রকল্প শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় দরিদ্র পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক, সহকারী প্রকল্প পরিচালক মোজাম্মেল হক, জোনাল ম্যানেজার আজাদুল রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. ইউসুফ আলী, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. তরিকুল ইসলাম, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, মাসুম বিল্লাহ মিন্টু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, জলবায়ু সহিষ্ণু এ ঘরগুলো মানুষের বসতঘর নয় এটা উপকূলের মানুষের জন্য সম্মানের প্রতীক। আরও বেশি পরিবারকে এই সুবিধার আওতায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে । তিনি এ ধরনের প্রকল্প গ্রহণ করায় সংস্থাকে ধন্যবাদ জানায়। জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মো. আজিজুল হক বলেন, জলবায়ু সহিষ্ণু প্রতিটি ঘর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় উপযোগী করে তৈরি করা হয়েছে। যেখানে উঁচু প্লাটফর্ম, শক্ত কনক্রিটের ভিত্তি, কনক্রিটের ছাঁদ ও সুরক্ষিত জানালা-দরজা, একটি করে টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। বসতঘর পাওয়া ইউসুফ আলী ও ছফেদা খাতুন দম্পতি বলেন, আমরা বেজায় খুশি হয়েছি। ৬ ছেলে আর ১ মেয়েকে নিয়ে এই ঘরে শান্তিকে বসত করতে পারবো।