২০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচন নিয়ে ছিনিমিন না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতোনা বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, লক্ষ নেতা-কর্মিদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। বিএনপি নেতা অমিত বলেন, যে উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দেশের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হচ্ছে। একটি অর্ন্তবর্তী সরকারের কাছে জনগনের যে প্রত্যাশা ছিল, অপিরহার্য সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু দূর্ভাগ্য ভোটাধিকারসহ গণতন্ত্রের কথা বলতে গেলে আমাদেরকে শুনতে হয় নতুন বন্দোবস্তের সাথে নাকি আমরা তাল মিলাতে পারছিনা। বুধবার (৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলার টাটিবুনিয়া স্কুল মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, আব্দুল হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিকসহ অন্যান্যরা।

