ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে প্রাণী সম্পদ বিভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

Link Copied!

ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গত বুধবার সকাল ১১টায় প্রাণী সম্পদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ এর আয়োজন করেন। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিতরণ করেন, ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেজর মোঃ আরমান, খোলাহাটি সেনানিবাস, ফুলবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল ও ফুলবাড়ী প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জেন সজীব হাওলাদার। এছাড়ও উপস্থিত ছিলেন, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি কামাল পাশা। কাজিহাল ইউপির দেবেন কিস্কু জানান, সরকারের এই মহৎ উদ্দ্যোগ প্রশংসনীয়, আমরা এই গরু নিয়ে গিয়ে লালপালন করে জীবন জীবিকা নির্বাহ করব। একই কথা বলেন গোলাপি মুরমু ও নিকেই মার্ডী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু।