ঢাকাWednesday , 29 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা প্রবাসী লুৎফর রহমান তালুকদার আর নেই

Link Copied!

আমেরিকা প্রবাসী লুৎফর রহমান তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি গত ২৮ জানুয়ারি নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭.২৬ ঘটিকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন। নিউইয়র্ক থেকে তার স্বজনরা জানান, তিনি গত ১ মাস পূর্বে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যু সংবাদে আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তিনি অত্যন্ত মিষ্টভাষী, বিনয়ী, পরোপকারী এবং নিরহঙ্কারী একজন মানুষ ছিলেন। মরহুম লুৎফর রহমান তালুকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ধানসাগর গ্রামের এক সভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার বাবার নাম মরহুম হাজী আব্দুল জব্বার তালুকদার। মৃত্যুকালে লুৎফর রহমান তালুকদার ১ ছেলে ও ১ মেয়ে, ৪ ভাই, ৫ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্খাী এবং গুণগ্রাহী রেখে গেছেন। নিউইয়র্ক থেকে তার ভাই মোঃ ফারুক হোসেন তালুকদার জানান, আগামী শুক্রবার সকাল ১১ ঘটিকায় মরহুম লুৎফর রহমান তালুকদারের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। এরপর এ্যাম্বুলেন্স যোগ তার মরদেহে গ্রামে বাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক এবং সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য তালুকদার রুমী। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শােক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।