ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন

Link Copied!

সরকা‌রি চাক‌রি‌তে কোটা সংস্কা‌রের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লট, কেন্ট স্টেট ইউনিভার্সিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যালাবামা বার্মিংহাম, ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আইওয়াসহ বিভিন্ন ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
এসব বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থী ও গবেষকরা।
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা শার্লটের মানবন্ধনে একুশ বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে দাবি করা হয়, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।