ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি

Link Copied!

শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় আগামী শুক্রবার মিলাদ এবং দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা কতৃর্ক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।