ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে আলমকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) এসআরবি-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে আলমকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজিদুল ইসলাম ওরফে আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দোলাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী নারী তার নানা-নানীর বাড়িতে বসবাস করেন। এক বছর আগে আসামি মজিদুল ইসলামের সাথে ঐ নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ জুলাই ভুক্তভোগী নারীর বাড়িতে কেউ না থাকায় রাত ১১টা ৩০মিনিটে মজিদুল গোপনে ঐ নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ঐ নারী মজিদুলকে বিয়ের কথা বললে মজিদুল ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানী করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে লালমনিরহাট জেলা হাতীবান্ধায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং১৬)। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ সদর কোম্পানী রংপুর এবং এসআরবি-১ গাজীপুর ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর তুলসীভিটা সংলগ্ন জাহাঙ্গীর এর বাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি’র এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।