ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে উৎসাহ-উদ্দীপনা: দুলু

Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর লালমনিরহাট শুভাগমন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম তদারকি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লালমনিরহাটে আসলেও এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, যা এই জেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি। সফরের রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী লালমনিরহাটে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কার্যক্রম, খালখনন কর্মসূচির উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর সামাজিক স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়। তিনি বলেন, এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রশাসনিক ও স্থানীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটবাসীর পক্ষ থেকে একটি সুশৃঙ্খল ও সফল অনুষ্ঠান উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।