ঢাকাSunday , 11 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ বছর পর ভারত থেকে দেশে বিএনপির সালাহউদ্দিন

Link Copied!

দীর্ঘ ৯ বছর ভারতের শিলংয়ে কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার (১১ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সোয়া ২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার তার ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার পথ পরিষ্কার হয়ে যায়। ৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে পাওয়া যায় এই সাবেক প্রতিমন্ত্রীকে। সেসময় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে শিলং থানা পুলিশ। বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে। ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে তাকে খালাস দেয় শিলংয়ের একটি আদালত। উচ্চতর আদালত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি এই রায় বহাল রাখে। এই রায়ে ভারত সরকারকে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়।