ঢাকাSaturday , 18 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-পাইকগাছা সড়কের তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭

Link Copied!

তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে যান। ধান কাটার মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান তারা। সেসব ধান নিয়েই ট্রাকে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে সাইদুল ও মনিরুল নিহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।