ঢাকাSaturday , 18 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

Link Copied!

খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. হাসিবুর রহমান হাসিব নামে এক মাদরাসার সুপারকে (মাদরাসা প্রধান) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার(১৭ মে) নগরীর সোনাডাঙ্গা সৈয়দ আলী হোসেন সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হাসিবুর রহমান হাসিব শহীদ শেখ আবু নাসের দাখিল মাদরাসার সুপার (মাদরাসা প্রধান)।
এর আগে শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসা সুপার মো. হাসিবুর রহমান হাসিবের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতি রাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর ভুক্তভোগীর ভাইকে ওজু করতে পাঠান। একা পেয়ে শিশুটির যৌন নিপীড়ন করে। বাড়ি ফিরে শিশুটি কাঁদতে থাকে এবং একপর্যায়ে মাকে সব বলে দেয়। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র বলেন, মাদরাসার সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া রবিবার আদালতে তার রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান উত্তম কুমার মিত্র।