ঢাকাSaturday , 18 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজির মৃত্যু

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমার সংক্রান্ত জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার রিরামের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাপিয়া উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাপিয়া ও তার চাচা দুলা মিয়ার সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে আজ সকালে দুলা মিয়া তার ছেলে রাব্বিকে নিয়ে জোরপূর্বক গাছ লাগাতে যান। এতে পাপিয়া বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলা মিয়া হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে। এতে পাপিয়া গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহ বলেন, পারভিন নামের এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি করা হচ্ছে বলে জানান তিনি।