ঢাকাMonday , 29 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে লড়বেন হিরো আলম

Link Copied!

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে লড়বেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (২৯ এপ্রিল) তিনি বলেন, ঝিনাইদহ-১ আসন থেকে উপনির্বাচন করবো। প্রস্তুতি শুরু করেছি।
এর আগে জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।
হিরো আলম বলেন, সেখানকার (ঝিনাইদহ-১ আসন) এলাকার মানুষ চায় আমি যেন নির্বাচন করি। নির্বাচনে তারা সাহায্য-সহযোগিতা করবে। সেখানকার মানুষের ভালোবাসা দেখেই আমি নির্বাচন করছি।
এর আগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন ওই আসনে ভোটগ্রহণ হবে।
রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। এরপর মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। পরে ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ৫ জুন ব্যালট পেপারে হবে নির্বাচন।