ঢাকাMonday , 29 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জের কাউটাইলে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Link Copied!

কেরানীগঞ্জের কাউটাইলে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ এপ্রিল) তারিখ সকাল ১০০০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক কেরানীগঞ্জ জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাউটাইল এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪৩৯ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বর্তমানে বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের ফলের জুস প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও লেমন জুস প্রদান অনুষ্ঠানে উপ-পরিচালক চিকিৎসা সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দীন এমফিল, এমপিএইচ, এএমসিসহ অন্যান্য মেডিকেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।