প্রচণ্ড গরমের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজ বন্ধ থাকার এক সপ্তাহ পর রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার(২৭ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ২০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানও রবিবার থেকে খুলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিন ধরে সারাদেশে তাপপ্রবাহ চলছে।

