ঢাকাWednesday , 24 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রেমের জেরে কলেজছাত্রের আত্মহত্যা

Link Copied!

জেলার রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামে মোস্তফা মল্লিক (১৮) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী মোস্তফা মল্লিক উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া গ্রামের তুষার মল্লিকের ছেলে।
সে রামপাল সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।
বুধবার (২৪ এপ্রিল) বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে মোস্তফার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে শোলাকুড়া গ্রামে একটি মৎস্য ঘেরের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মোস্তফার দাদা মোসলেম মল্লিক জানান, গত মঙ্গলবার রাতে আমার ও মোস্তফার আমাদের মৎস্য ঘেরে মাছ ধরতে যাওয়ার কথা ছিলো। সে রাত ১০টার দিকে ঘেরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি রাত ১২টার দিকে ঘেরে যাই। আমি গিয়ে দেখতে পাই মোস্তফা ঘেরের বাসার আড়ার সাথে দঁড়ি গলায় পেঁচিয়ে ঝুঁলে আছে। আমি এই দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে মোস্তাফাকে মৃত অবস্থায় রশি খুলে নিচে নামায়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিধান পাল স্থানীয়দের বরাত দিয়ে জানান, আত্মহত্যাকারী মোস্তফার সাথে কোনো মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সে জের ধরেই মোস্তফা আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।