ঢাকাWednesday , 24 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

Link Copied!

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে চরলাঠিমারা তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিণের ৪টি পা’সহ ২৫ কেজি মাংস উদ্ধার করে।
পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব বলেন, মাংস উদ্ধারকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস পাচারকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।