ঢাকাWednesday , 24 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকৌশলী নিহত

Link Copied!

মানিকগঞ্জে এলজিইডি কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো: আব্দুল মজিদ নামে এক এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নিহত হয়েছে।
নিহত মো. আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার মৃত হাশেম আলীর ছেলে। সে ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় তার শহরের বাড়িতে ফিরছিল। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল তার অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, তিনি রিকশাযোগে বেউথা বাজার থেকে মানিকগঞ্জ শহরের নিজ বাড়িতে ফিরছিল। এ সময় এলজিইডি কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।