ঢাকাWednesday , 24 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Link Copied!

ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।