ঢাকাTuesday , 23 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহে ফুলপুর উপজেলায় হিটস্ট্রোকে মো. রমজান আলী (৬৮) নামের এক হস্তশিল্পী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ৬ নম্বর কয়রা ইউনিয়নের ইমাতপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত রমজান আলী তারাকান্দা উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের বগীরপাড়া গ্রামের বাসিন্দা।
৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. তরিকুর রহমান খন্দকার রাশেদ জানান, রমজান আলী গ্রামে ঘুরে মশলা ভাটার শিলপাটা কাটায় হস্তশিল্পী শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে কাজে বের হয়ে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার ইমাতপুরে যায়। সেখানে কাজ করা অবস্থায় দুপুরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন কবীর বলেন, হাসপাতালে আসার আগেই রমজান আলীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।