ঢাকাTuesday , 29 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২

Link Copied!

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া খুলনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১১২ জন রোগী। চলতি বছর মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এক হাজার ১০১ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, ডেঙ্গুতে মারা যাওয়া রিয়া বেগম পিরোজপুর সদরের বাসিন্দা। তিনি রোববার (২৭ আগস্ট) বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিপক নামের এক যুবক মারা যান।