ঢাকাMonday , 28 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে টাকার বিনিময়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রদান

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের থেকে প্রবেশপত্রের নামে জোরপূর্বক ৫০ টাকা করে আদায় করা হয়েছে। উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও সাধারণ বিভাগের ২১-২২ শিক্ষা বর্ষের এইচএসসি শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। শুধু প্রবেশপত্র নয় সঙ্গে প্রশংসাপত্র এবং সার্টিফিকেটের নামে চলছে বাণিজ্য। করা হচ্ছে নানা রকমের হয়রানি। শিক্ষার্থীদের এমনই অভিযোগ তবে ভয়ে সরাসরি মুখ খুলছেনা শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাবসায় ব্যাবস্থপনা (বিএম) ডিপার্টমেন্টের একাধিক শিক্ষার্থীরা জানান, আমাদের কাছ থেকে জোর পূর্বক ৫০ টাকা করে নিয়েছে অফিস সহকারী আল-আমিন। অনেকের কাছে টাকা ছিলো না তারা অন্যদের কাছ থেকে ধার করে নিয়ে দিয়ে প্রবেশপত্র নিয়েছে। অনেকে আবার টাকা দিতে অনিচ্ছাবোধ করলে তাদের বলেন ‘ওরা দিতে পারলে তোমরা দিবানা ক্যানো? টাকা দাও এডমিট নাও।’
নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ (জেনারেল) ডিপার্টমেন্টের একাধিক শিক্ষার্থীরা জানান, টাকার কথা আগে কেউ বলেনি প্রবেশপত্র নিতে গেলে শুনি ৫০ টাকা দিতে হয় তখন অফিস সহকারীদের জিজ্ঞাস করলে বলেন ‘কলেজের প্রিন্টার নষ্ট তাই বাহির থেকে প্রিন্ট করানোর ৩০ টাকা আর আমাদের চা-নাস্তা খাওয়ানোর ২০ টাকা।’
অভিযুক্ত অফিস সহকারী আল-আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘টাকা শুধু আমি একা নিচ্ছি না, জেনারেলের শিক্ষার্থীদের কাছ থাকেও নেওয়া হচ্ছে। আমারে আল্লারস্তে মাফ করে দেন, আমি সবার টাকা ফেরত দিবো।’
অন্যদিকে অভিযুক্ত অফিস সহকারী আসাদের কাছে জানতে চাইলে, ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমি কারো কাছ থেকে টাকা নেইনি। আমি শিক্ষার্থীদের বলছি পিয়ন যারা আছে তোমরা তাদের কিছু টাকা দিও, তারা তোমাদের পরিক্ষার হলে সাহায্য করে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের কাছে জানতে চাইলে এ বিষয় তিনি জানান, প্রবেশপত্রের নামের টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার কাছে কোনো শিক্ষার্থী অভিযোগ করেনি।