ঢাকাSaturday , 26 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজ এলাকায় মোংলা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত ৩ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের শুকুর শেখের ছেলে সাইদুল রহমান (২৫)। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ, কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।