ঢাকাWednesday , 23 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন : সেই মিশু রিমান্ডে

Link Copied!

ঢাকার সাভারে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতন করার অভিযোগে করা মামলায় মেহনাজ তাবাসসুম মিশুর ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। মিশু ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে ১৯ আগস্ট সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশু গ্রেপ্তার হয়। পরদিন ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
এরপর আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী।