ঢাকাSaturday , 19 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেফতার

Link Copied!

বাগেরহাটের মোংলা ও মোড়লগঞ্জ থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মোংলা ও মোড়লগঞ্জ থানায় পৃথকভাবে দুইটি নাশকতার মামলা রেকর্ড করা হয়েছে।
মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সক্রিয় চার জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- মিঠাখালী সাহেবের মেঠ এলাকার মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), উজ্জল গাজী (২২), গোয়ালের মেঠ এলাকার মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড, আটটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্টোল ও দিয়াশলাই জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ ১৩ জনের নাম উল্লেখ এবং ৪০/৫০জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এর আগের রাতে জেলার মোড়লগঞ্জ থানা পুলিশ এক অভিযানে জামায়াত-বিএনপির ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলো, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন জামায়াত কর্মী পশ্চিম গুলিশাখালী গ্রামের প্রভাষক আব্দুস সবুর সমাদ্দার, তার অপর দুই ভাই লোকমান ও সরোয়ার সমাদ্দার, খেজুরবাড়িয়া গ্রামের শাজাহান ওরফে মোস্তফা খান, বানিয়াখালী গ্রামের আল-আমীন শরীফ ও নিশানবাড়িয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি আ. হালিম সমাদ্দার।
মোড়লগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গুলজিয়া আলীম মাদ্রাসার কাছে নাশকতার পরিকল্পনা করছিলো একদল দুর্বৃৃত্ত। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত ছয়জনসহ ১৩ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।