ঢাকাSunday , 13 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি, তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক
August 13, 2023 4:20 pm
Link Copied!

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন এ নির্দেশ দেন।
এদিন সকালে হাতিরঝিল থানা পুলিশ জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। হিরো আলম সকালে আদালতে উপস্থিত হন। এরপর আদালত তদন্তের নির্দেশ প্রদান করেন।
সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডি করেন। হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার (২৪ জুলাই) রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।